ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • আদালত চত্বরে আইনজীবী সহকারী ও বিচার প্রার্থীদের মধ্যে হামলা, আহত ৬

    আদালত চত্বরে আইনজীবী সহকারী ও বিচার প্রার্থীদের মধ্যে হামলা, আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল আদালত চত্বরে আইনজীবী সহকারী ও বিচার প্রার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী সহকারীসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে এবং দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অ্যাডভোকেট তারেক আল ইমরান এর সহকারী (মোহরী) মনির, আইনজীবী সমিতির স্টাফ বিটু ও রাজু এবং অপর পক্ষের কালু’র নাম জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী এবং আহত সূত্রে জানা গেছে, ‘সকাল ১০টার দিকে মাদক মামলায় হাজিরা দিতে আদালতে আসে নগরীর পলাশপুর এলাকার সুমন ওরফে মনা এবং কালু। তারা আদালত চত্বরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জড়ো হয়। এসময় আদালত চত্বরে দায়িত্বর পুলিশ সদস্যরা তাদের আদালতের সামনে থেকে সড়ে দাঁড়াতে বলে। কিন্তু মাদক মামলার আসামি সুমন ওরফে মনা ও কালু পুলিশের কথা না শুনে একই স্থানে লোকজন নিয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে।

    আইনজীবী তারেক আল ইমরান বলেন, পুলিশের নির্দেশের পরেও মাদক মামলার আসামিরা আদালতের সামনে দাঁড়িয়ে ছিলো। তখন আমার সহকারী (মোহরী) মনির পুনরায় তাদের আদালতের সামনে থেকে পাশে সড়ে দাঁড়াতে বলে। এ নিয়ে মনিরের সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আসামিরা মিলে মনিরকে বেধম মারধর করে। এসময় অপর এক আইনজীবী তাদের বাধা দিতে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসামিরা।

    তারেক আল ইমরান বলেন, ‘সকালের ঘটনার পরে আসামিরা আদালত থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে শুনেছি তারা পুনরায় কয়েকটি মোটরসাইকেলে শোডাউন দিয়ে বেলা ৩টার দিকে আদালতে প্রবেশ করে মনিরসহ অন্যান্য আইনজীবী সহকারীদের ওপর হামলা করে। তখন আইনজীবী সমিতির স্টাফ বিটু ও রাজুসহ আরও দুজন বাঁধা দিতে গেলেও তাদেরকেও মারধর করে সুমন ওরফে মনা এবং কালু ও তাদের লোকেরা। এক পর্যায় আইনজীবী এবং সহকারীরা একত্রিত হয়ে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় বহিরাগতরা।

    তারেক আল ইমরান বলেন, ‘ঘটনাটি যেহেতু আদালত চত্বরে ঘটেছে, সেহেতু এ বিষয়ে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করার থাকলে সে বিষয়ে আইনজীবী সমিতি সিদ্ধান্ত দিবেন।

    এদিকে, অপর পক্ষের কয়েকজন জানিয়েছেন, ‘আদালতের সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে আইনজীবী সহকারী মনির বিচার প্রত্যাশি কালু এবং সুমনের সঙ্গে দূর্ব্যবহার করে। এমনকি কালুকে মারধরও করে মনির। এসময় তাদের কাছ থেকে টাকাসহ বেশ কিছু মালামাল রেখে দেয়। সেটা ফেরত আনতে তিনটার দিকে আদালতে গেলে পুনরায় তাদের ওপর হামলা করে। যদিও মাদক মামলার আসামিদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী এবং তাদের সহকারীরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ