ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • বরিশালে খাল-পুকুর-জলাশয়-মাঠ উদ্ধার ও সংস্করণের দাবিতে মানববন্ধন

    বরিশালে খাল-পুকুর-জলাশয়-মাঠ উদ্ধার ও সংস্করণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস্টারপ্ল্যান অনুযায়ী খাল-পুকুর-জলাশয় ও মাঠ উদ্ধার এবং সংস্করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নদী-খাল পুকুর-জলাশয় মাঠ ও পরিবেশ রক্ষায় বরিশালের নাগরিক’ নামে একটি সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়। 

    সংগঠনের সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকার কলবাগান তেতুলতলা খেলার মাঠ দখলমুক্তকরণ আন্দোলনের নেতা সৈয়দা রত্না, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রিয় সমন্বয়কারী আব্দুস সাত্তার, সংগঠক এনায়েত হোসেন শিবলু, নজরুল হক নিলু, লিংকন গায়েন এবং মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। 

    মানববন্ধনে বক্তারা প্রত্যেক পাড়া মহল্লায় খোলা স্থান উন্মুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলা এবং জলাশয় সংরক্ষণ করে সাঁতার শেখার পরিবেশ সৃষ্টি করাসহ বিভিন্ন দাবি জানান। 

    একই দাবিতে আগামীকাল শনিবার বিকেল ৫টায় প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করেছে সংগঠনটি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ