ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

    মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

    সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার  জাহাজমারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

    মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.ইব্রাহীম।  তিনি বলেন, প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। 

    স্থানীয়র বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এর লেলিহান শিখা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর,তাহসান ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়।

    ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসীর মালিক ডা.ইউসুফ বলেন, আমার দীর্ঘ দিনের প্রতিষ্ঠান।  প্রায় ১৮লক্ষ টাকার মালামাল সহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যা রিকভারি করার মত অবস্থা কারো নেই।  

      ফায়ার ফাইটার মো.ইব্রাহীম আরো বলেন, গভীর রাত হওয়ায় অনেকে গুমিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ লক্ষ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ