ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

    ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজাহার ৩টি জামাতে দশ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করছেন এই মসজিদে। রোববার ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।

    এরপর দ্বিতীয় জামাত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাত হয় সকাল সাড়ে ৮টায়, ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

    এ সময় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।

    বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবছরের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদজামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে দশ হাজারের বেশি মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ