ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। 

    মৃত রুমি আক্তার (২২) উপজেলার দেওটি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাবিয়া পাড়া গ্রামের ওমর আলী হাজী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। 
        
    শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে সে উপজেলার বাবিয়া পাড়া এলাকার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   

    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি বসত ঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের ননদ আসমা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে নিজ শয়ন কক্ষ থেকে ভাবিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে । পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ