ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পন্টুন দুই ভাগ হয়ে ভেসে গেল নদীতে 

    পন্টুন দুই ভাগ হয়ে ভেসে গেল নদীতে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। ঢেউয়ের তোড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের পন্টুন দুই ভাগ হয়ে নদীতে ভেসে গেছে।

    আজ বুধবার (২৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।পরে নিরাপত্তার স্বার্থে ঘাটে নোঙর করা ফেরি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

    এদিকে, ইয়াসের প্রভাবে পদ্মাসহ দেশের নদ-নদীগুলো উত্তাল হয়ে ওঠার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বুধবার (২৬ মে) ভোর থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

    এর আগে একই কারণে গতকাল মঙ্গলবার বিকেল থেকেই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে নৌযান চলাচল।

    সূত্র জানায়, গতরাত ২টা পর্যন্ত সব ফেরি চললেও ২টার পরে ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ বুধবার ভোর রাতের দিকে কেটাইপ ও মিডিয়াম ফেরি এবং ভোর ৬টার দিকে রো রো ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

    বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে ওঠে। দূর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আজ (বুধবার) ভোর থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা প্রবলভাবে উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে বর্তমানে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    বিআইডাব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, পদ্মা উত্তাল থাকায় ভোর থেকে সব ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ