ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির কারখানায় আগুন

    সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির কারখানায় আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

    এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এটি মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের একটি কারখানা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ