ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • বরিশালে ৬ লাখ পোনাসহ ট্রাকচালক আটক

    বরিশালে ৬ লাখ পোনাসহ ট্রাকচালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ একজনকে আটক  করা হয়েছে।

    শনিবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বরিশাল স্টেশন কীর্তনখোলা নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

    এ সময়  একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ ট্রাকচালককে আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত রেণু পোনার বাজার মূল্য প্রায় টাকা ১১ লাখ ৯০ হাজার টাকা। পোনাগুলো উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বরিশাল নগরের ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আটক ট্রাকচালক ও ট্রাক কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ