ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু 
  • পিরোজপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ৫৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

     পিরোজপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ৫৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জেলা পিরোজপুরে আসন্ন ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জেলায় ৫৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩২২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 

    ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট। তারা জনসচেতনতায় মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ। 

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ আরো জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের ইউডিআরটির ৩০ জন সদস্য ও বিভিন্ন উপজেলার ৩৫ জন সদস্য। এছাড়াও এফবিএফ প্রকেল্পের আওতায় ৫নং সতর্কতা সংকেত আসলে পূর্ববর্তী সময়ে শুকরা খাবার (চিড়া, গুড়, চিনি, পানি) ও শিশু খাদ্য বিস্কুট প্রস্তুত রয়েছে। 

    করোনা কালীন সময়ের কারনে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক, সেনিটাইজার ও সাবান বিতরণ করা হবে। এদিকে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা দুূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। 

    জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, হতাহতের সংখ্যা শূন্যের কোঠায় রাখার লক্ষ্যে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে প্রতিটি ইউনিয়নে তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেয়ার জন্য আড়াই লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। 

    এছাড়া গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কবার্তা জারী করার কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠনেরও প্রতিটি চলছে।

    সিভিল সার্জন ডা:  হাসনাত ইউসুফ জাকি জানান, পিরোজপুর জেলায় আইভি এবং ওয়ারেচ স্যালাইন যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে। ঘুর্ণিঝড়টি পূর্নিমার জোয়ার এর দিন উপকূল অতিক্রম করবে তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ