ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • বানারীপাড়ায় জমি দখল নিতে গুলি বর্ষণ

    বানারীপাড়ায় জমি দখল নিতে গুলি বর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আ. রশিদ সরদার ও প্রতিবেশী ইউনুস হাওলাদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে প্রায় ৬০/৭০ বছর ধরে বিরোধ চলে আসছে। তাদের মৃত্যর পরে আ. রশিদ সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের পরিবারের সঙ্গে ইউনুস হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদারের পরিবারের বিরোধ অব্যাহত থাকে।

    শুক্রবার বিকালে ফারুক হোসেন সরদার ও তার অপর তিন ভাই বিরোধপূর্ণ ওই জমিতে সীমানা পিলার দিতে গেলে কাঞ্চন হাওলাদার ও তার পরিবারের লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ফারুক হোসেন সরদার তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করেন।

    কাঞ্চন হাওলাদারের ভাই আজিজ হাওলাদার দাবি করেন তার ভাইয়ের ছেলে মাসুমকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি ফারুক সরদারকে ধাক্কা দিলে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাসুম  প্রাণে বেঁচে যান। আজিজ হাওলাদার জানান ফারুক হোসেন সরদার এসময় তার মাথায় পিস্তল ঠেঁকিয়ে গুলি করার হুমকি দেয়।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার দাবি করেন অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি শান্ত করতে তিনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করেছেন। তিনিসহ প্রতিপক্ষের হামলায় তার ভাই হুমায়ুন কবির সরদার (৩৮),মামুন সরদার (৩২) ও হুমায়ুন কবিরের স্ত্রী মুক্তা (২৫) আহত হয়েছেন বলেও জানান।

    এদিকে প্রতিপক্ষের কাঞ্চন হাওলাদার (৫৫), তার ভাই আজিজ হাওলাদার (৬২), ভাতিজা মাসুম (৩২), রাসেল (২৮), ভাইয়ের স্ত্রী পারভীন বেগম (৫৫), মেয়ে ফারজানা (২৫) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে ফারুক হোসেন সরদার প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় আসেন বলে জানা গেছে।

    খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। এসময় সেখানে ফারুক হোসেন সরদার উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাটিতে এক রাউন্ড ব্ল্যাঙ্ক গুলির ঘটনা ঘটেছে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ