ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ডিবি পুলিশ পরিচয়ে , গ্রেফতার ২

    ৫ জনের হাত-পা বেঁধে ট্রাক ভর্তি গরু-মহিষ ছিনতাই 

    ৫ জনের হাত-পা বেঁধে ট্রাক ভর্তি গরু-মহিষ ছিনতাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী ও চালকসহ ৫ জনের হাত-পা বেঁধে গজারী বনে ফেলে ট্রাকসহ গরু ও মহিষ ছিনতাই করেছে আন্তঃজেলা ডাকাতদল। 

    ছিনতাইয়ের ১২ ঘণ্টার ব্যবধানে রাজধানীর দিয়াবাবাড়ি এলাকা থেকে ট্রাকসহ গরু ও মহিষ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় আন্তঃজেলা গরু ডাকাতদলের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

     মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো-ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার মৃত হাজী আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩) ও জামালপুর জেলা সদর থানার নান্দিনা গ্রামের মৃত চান মিয়ার ছেলে মনির হোসেন (২৫)। 

    পুলিশ সুপার জানান, সোমবার রাজশাহী সিটি হাট হতে ট্রাকযোগে ১৬টি গরু ও ২টি মহিষ নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন ব্যবসায়ী রিমন হোসেন। পথে তারা ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌছলে একটি গরু অসুস্থ হয়ে পড়লে ট্রাকটি সড়কের পাশে দাঁড় করান তারা।

    এসময় ৭/৮জন ডাকাত একটি মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের আরোহী ব্যবসায়ী রিমন (২০), চালক তারিক হোসেন (৩২), হেলপার ওয়াসিম (২৭), গরুর রাখাল নুরে আলম (৪০) ও মামুনকে (২৫) মাইক্রোবাসে উঠিয়ে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গজারী বনের ভিতর নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে পালিয়ে যায় ডাকাতরা। 

    এদিকে ডাকাতদের কয়েকজন গরু ও মহিষ ভর্তি ট্রাকটি রাজধানীর দিকে নিয়ে যায়।  তিনি আরও জানান, এ খবর জানতে পেরে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন এবং এসআই শহিদুল হক ও এসআই জাহিদুল হকের নেতৃত্বে দু'টি টিম অভিযানে নামে। 

    তারা গজারী বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় আহত ওই ৫জনকে উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়া বাড়ি এলাকার একটি খামারে অভিযান চালিয়ে লুণ্ঠিত ১৫টি গরু ও ২টি মহিষসহ ট্রাক উদ্ধার করে। 

    এসময় ওই খামারের মালিক আবুল কাশেম ও মনির হোসেনকে আটক করা হয়। অসুস্থ একটি গরু মারা যায়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

    পুলিশ সুপার জানান, প্রতিবছর ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরসহ বিভিন্ন জেলায় ও সড়ক-মহাসড়কে গরু-মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবারের ঈদুল আজহাকে সামনে রেখে এসব ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিরোধে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ও সড়ক এবং এলাকায় চেকপোস্ট বাড়ানো হয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে গাজীপুরের একাধিক পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ