ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনা দুঃখজনক

    অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনা দুঃখজনক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় আমরা সত্যিই দুঃখিত, এ ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় কার কতটুকু গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে।

    ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় অধ্যক্ষ “অভিযুক্ত” ছাত্রের পক্ষ নিয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মনে হয়েছে, উত্তেজিত জনতা এত বেশি একত্র হয়ে গিয়েছিল, সেখানে জেলা প্রশাসক-পুলিশ সুপারের কিছু করার আগেই ঘটনা ঘটে গিয়েছিল। প্রিন্সিপালকে জুতার মালা পরানোর ঘটনা আসলে দুঃখজনক।

    ঈদুল আজহা উপলক্ষে বুধবার সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ