ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
  • বাছুর হয়নি, অথচ দুধ দিচ্ছে গরুটি!

    বাছুর হয়নি, অথচ দুধ দিচ্ছে গরুটি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গর্ভধারণ এবং বাছুর জন্ম না দিয়েই প্রতিদিন ৬ লিটার দুধ দিচ্ছে বকনা গরু। 

    সাড়ে তিন বছর বয়সী এই বকনা গরুর দুধ দেওয়ার দৃশ্য দেখতে প্রতিদিন ভীড় করছেন এলাকার কৌতুহলী লোকজন। এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।

    এমন ঘটনা ঘটেছে বরিশালের বাবুগঞ্জ  উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের খামারী সিরাজুল হক মৃধার বাড়িতে।

    সিরাজুল হক জানান, সাড়ে তিন বছর আগে তার খামারে অষ্ট্রেলিয়ান জাতের কালো রংয়ের বাছুরটির জন্ম হয়। 

    পরে তিনি গাভীটি বিক্রি করে বাছুরটি লালন-পালন করতে থাকেন। সাধারণত ১৮ মাসে একটি গরু প্রাকৃতিক ভাবে প্রজননের জন্য প্রস্তুত হয়। কিন্তু  চিকিৎসকের মাধ্যমে চেষ্টা করেও তিনি তার ৩বছর ৬ মাসের বকনা গরুটির প্রজননের ব্যবস্থা করতে পারে নি।

    ৬ মাস আগে বকনা বাছুরটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। তিনি দেখতে পান গরুর বাটগুলো দুধে ভরে আছে। খামারের অন্য গরুর বাছুর বাট থেকে দুধ খাচ্ছে। কিছুদিন পরে তিনি দেখেন গুরুটি শুয়ে থাকলে ঘরের মেঝেতে দুধ পরে থাকে। পরে তিনি বাট থেকে দুধ সংগ্রহ করতে শুরু করেন। 

    প্রথম দিকে দুধ কিছুটা কম দিলেও বর্তমানে প্রতিদিন সকালে ৬ লিটারের মতো দুধ দিচ্ছে।

    সিরাজুল ইসলামের পরিবারের লোকজন  বলেন, গর্ভধারণ না করে এবং কোনো বাছুর জন্ম না দিয়েই এক মাস ধরে প্রতিদিন দুধ দিয়ে যাচ্ছে আমাদের বকনা গরুটি। এটা আল্লাহর রহমত। আল্লাহ সবই পারেন। প্রতিদিন সিরাজুল ইসলাম (খামারি) নিজেই দুধ সংগ্রহ করে।  দুধ দহন করে ৬০ টাকা লিটার দরে বিক্রি করে দিচ্ছি ও আমরা নিজেরাই খাচ্ছি।

    স্থানীয় পশু চিকিৎসক শাহে আলম বলেন, আমরা সাধারণত দেখি গর্ভধারণ করে বাছুর জন্ম দেওয়ার পরই সাধারণ বকনা গরু দুধ দিয়ে থাকে। এখানে এর বেতিক্রম হচ্ছে। 

    এ নিয়ে কথা হলে বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আবু সালেহ মো. ইফাত ইশতিয়াক বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। এমনটি সাধারণত হরমোনগত কারণে হয়ে থাকে। তবে এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু। 
     


    আরিফ হোসেন/এইচকেআর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ