ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • বরিশালে গ্যাস সিলেন্ডার থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার: গ্রেপ্তার ১

    বরিশালে গ্যাস সিলেন্ডার থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার: গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গ্যাস সিলিন্ডারে লুকানো ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।  এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।  

    মঙ্গলবার (২৮ জুন)  বিকেলে নগরীর ২০নং ওয়ার্ডের  সিএন্ডবি বৈদ্যপাড়া রোডের মূখ সংলগ্ন শাহাজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে  তাকে আটক করা হয়।

    আটককৃত হল ঝিনাইদাহ’র শৈলাকুপা থানাধীন খালফুলিয়া গ্রামের মৃত সচীন মন্ডলের ছেলে মো. সুমন মন্ডল (নওমুসলিম) (৪২) । 

    বুধবার ( ২৯ জুন) দুপুরে অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এসআই মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 


    পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিনাইদাহ’র শৈলাকুপা এলাকা থেকে  মাদকের একটি বড় চালান নিয়ে নথুল্লাবাদ হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছে।  এমন সংবাদ পেয়ে উপ-পরিদর্শক মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বৈদ্যপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি রোডের মুখে অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ি মো. সুমন মন্ডল (নওমুসলিম)কে আটক করা হয়।

    অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এসআই মো. জামাল হোসেন জানান, গ্রেপ্তার যুবক ফেন্সিডিলের চালানটি নিয়ে আসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে। গ্যাস সিলেন্ডারের নিচের অংশ কেটে ভেতরে ঢুকিয়ে ফেন্সিডিগুলো নিয়ে এসেছে।

    গ্রেপ্তারের পর গ্যাস সিলেন্ডারটি থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মাকসুদুল আলম বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।


    কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিমুল করিম জানান, আটককৃত আসামিকে  বুধবার আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়েছে। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ