ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
  • বরিশালে স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

    বরিশালে স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। 

    মঙ্গলবার সকালে তিনি বিভাগীয় এবং জেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গণের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে যান। তিনি ঘুরে ঘুরে চলমান কাজ নিজ চোখে প্রত্যক্ষ করেন।

    এসময় চলমান উন্নয়ন কাজের মান ঠিক রাখতে কাজের সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্টেডিয়ামের উন্নয়ন কাজে কোন প্রকার অনিয়ম বা গাফেলতি দেখা গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

    পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিন উল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলোসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে, পরিদর্শন শেষে বরিশাল সার্কিট হাউজে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সচিব মেজবাহ উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এছাড়া জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আ. হামিদ খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, বরিশাল যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আব্দুল কাদের।

    এছাড়া বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধিন বরিশালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন বিভাগীয় কর্মশালায়। শুরুতে অতিথিবৃন্দ মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

    প্রসঙ্গত, বরিশাল বিভাগের একমাত্র শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে তৈরি করতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ কাজের অনুক‚লে প্রায় অর্ধশত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম ধাপে পাঁচটি প্যাকেজের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের আওতায় ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে আমূল পরিবর্তন আসছে। একইসাথে সুইমিংপুলের সংকটও নিরসন হবে। এতে করে দক্ষিণাঞ্চলে ক্রিকেট খেলার অবকাঠামোতেও আমূল পরিবর্তন ঘটবে।

    প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, গ্যালারিতে চেয়ার সিটিং ও আচ্ছাদন নির্মাণ, জিমনেসিয়াম, ইনডোর নেট প্র্যাকটিসের যাবতীয় ফেসিলিটি স্থাপন, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, প্লেয়ার্স ড্রেসিং রুম, ডরমেটরি তৈরি, ফ্লাড লাইট, গার্ডেনিংসহ একাধিক উন্নয়ন কাজ করা হবে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। তবে প্রথমধাপে পাঁচ প্যাকেজে প্যাভিলিয়ন ভবন ও মিডিয়া ভবন, চাপকলসহ ডরমেটরি নির্মাণ, ইনডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, আন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন দেওয়ার কাজ চলমান রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ