পদ্মা সেতুকে স্মরনীয় করতে ‘রোবট পদ্মা’র উদ্ভাবন

স্বপ্নের পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে বরিশালে শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্ভাবন করা একটি রোবটের নাম রাখা হয়েছে ‘রোবট পদ্মা’। বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি)'র সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই রোবট উদ্ভাবন করেন।
আজ মঙ্গলবার বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিভি'র অডিটোরিয়ামে (ভবন নং-২ এ অবস্থিত) রোবটির প্রদর্শনীর উদ্ধোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান। এসময় তিনি রোবটের তথ্য এবং ইতিবৃত্ত সবার সামনে উপস্থান করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. ইমরান চৌধুরী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, তার সাহসী উদ্যোগ এবং একাগ্রতার জন্যই পদ্মা সেতু আজ বাস্তবতা। ড. মো. ইমরান চৌধুরী আরও বলেন, আমরা বোর্ড অব ট্রাষ্টিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রসারে সহায়তা দিয়ে আসছি। রোবট "পদ্মা" বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও আবেগের বহিঃপ্রকাশ। আমরা বর্তমানকে ফ্রেম বন্ধি করে রাখতে চাই।
এএজে