ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
  • ঈদুল আজহায় বরিশালে ‘ঝড়’ তুলবে তুফান

    ঈদুল আজহায় বরিশালে ‘ঝড়’ তুলবে তুফান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম রাখা হয়েছে ‘তুফান’। তুফানের পরিচর্যায় নিয়োজিত আছেন তিনজন ব্যক্তি। তুফানের চেহারা এবং চালচলনে আছে রাজকীয় ভাব। তুফানের মালিক ইমদাদুল হক রায়হান বলেন, আসন্ন ঈদুল আজহার বাজারে নেওয়া হবে তুফানকে। ২৫ মণ ওজনের তুফানের দাম চাওয়া হবে ১০ লাখ টাকা। রায়হানের মতে, ‘বরিশালে ঈদুল আজহার বাজারে ঝড় তুলবে তুফান।’ 

    বরিশাল সদর উপজেলার সীমান্তবর্তী বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট বাজার-সংলগ্ন এলাকার বাসিন্দা ইমদাদুল হক রায়হান ৩ বছর ধরে লালন-পালন করছেন ফ্রিজিয়ান জাতের তুফানকে। ৬ ফুট উচ্চতার সাদা-কালো রংয়ের তুফানকে প্রতিদিন আশপাশের বহু মানুষ দেখতে আসেন।

    রায়হান বলেন, ‘এখন তুফানের ওজন ২৫ মণ। গত ঈদুল আজহার সময় বরিশালের একাধিক হাটে তুফানকে নেওয়া হয়েছিল। তখন ক্রেতারা সর্বোচ্চ ৫ লাখ টাকা দাম বলেছিলেন। দরদামে না মেলায় গত বছর তুফানকে বিক্রি করা হয়নি। এ বছর দাম চাওয়া হবে ১০ লাখ। তবে ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে তুফানকে বিক্রি করতে চাই।’

    জানা গেছে, তুফানের প্রতিদিন খাদ্য তালিকায় রয়েছে সিদ্ধ করা চালের গুঁড়া, গম, ভুট্টা ও নেপিয়ার ঘাস। তুফানকে দিনে তিনবার গোসল করানো হয়। তুফানের পেছনে প্রতিদিন ব্যয় হয় ১২০০ টাকা। তিনজন লোক তার দেখাশুনা করছে। একজনকে সার্বক্ষণিক তুফানের পাশে থাকতে হয়।

    ইমদাদুল হক রায়হান বলেন, বাজারে ১০ লাখ টাকা দাম চাইলেও, তুফানকে লালন-পালন করতে যা খরচ হয়েছে ক্রেতারা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম বললেই এবারের ঈদুল আজহায় তুফানকে বিক্রি করব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ