ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • পাওনাদারের চাপ সহ্য করতে না যুবকের আত্মহত্যা

    পাওনাদারের চাপ সহ্য করতে না যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে দেনাদার বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার অটো চালক আবুল কালাম সেরনিয়াবাত (৪৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

    এ ঘটনায় মৃত আবুল কালাম সেরনিয়াবাতের ছেলে মো. রাজন সেরনিয়াবাত বাদি হয়ে চার পাওনাদারকে আসামি করে সোমবার বিকেলে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।  পরিবার ও পুলিশ জানান, গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার বাসিন্দা টরকী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের লাইনম্যান মাহেন্দ্রা চালক আবুল কালাম সেরনিয়াবাত (৪৫) স্থানীয় ৫/৬ জন দাদন ব্যবসায়ীর কাছ থেকে ষ্টাম্প দিয়ে চরা সুদে প্রায় ১০ লাখ টাকা ঋৃণ নেন চড়া সুদে । 

    ঋৃণ নেওয়ার কারনে মহাজনদের প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা সুদ পরিশোধ করতে হত। মাহেন্দ্রা অটো চালিয়ে যা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। ফলে পাওনাদারের চাপে বেশ কিছু দিন যাবত মারাত্মকভাবে হতাশায় ভূগছিল আবুল কালাম সেরনিয়াবাত। হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় লোকজন ও স্বজনরা জানান। 

     মৃত কালাম সেরনিয়াবাতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,  রোববার সকালে আমার স্বামী কালাম ট্রিপ নিয়ে গৌরনদীর ভূরঘাটা বাসষ্টান্ডে যান। সেখানে পাওনাদার উপজেলার ভূরঘাটা গ্রামের চান্দু হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ওরফে বরকি কালাম আমার স্বামীকে আটকে বেদমভাবে মারধর করে এবং তার মাহেন্দ্রা গাড়িটি রেখে আহত অবস্থায়  অটো টেম্পু উঠিয়ে পাঠিয়ে দেন। 

    এর আগে শনিবার লাখেরাজ কসবা মহল্লার আহাদুল হাওলাদার তাকে ধরে নিয়ে মানসিক নির্যাতন করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং রোববার বিকেলের মধ্যে টাকা পরিশোধ চাপ সৃষ্টি করেন। চাপ সইতে না পেরে বাড়িতে এসে সে বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে  বরিশাল শের - ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। 

     মৃত কালামের একাধিক স্বজন জানান, সে (কালাম সেরনিয়াবাত) লাখেরাজ কসবা গ্রামের আহাদুলের কাছ থেকে ৯৫ হাজার টাকা, জনৈক নাহার বেগমের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা, বরকি কালামের কাছ থেকে তিন লাখ টাকা ও রায়হান হোসেনসহ ৫ থেকে ৬ জনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঋৃণ নেন। কালাম সেরনিয়াবাতের সালিকা রুমা বেগম জানান, কালাম চড়া সুদে বিভিন্ন সুদী কারবারীর কাছ থেকে বিপুল অংকের টাকা ঋণ নেন। এর মধ্যে  আহাদুল হাওলাদারকে প্রতিদিন এক হাজার, ভুরঘাটা এলাকার আবুল কালাম ওরফে বরকি কালামকে এক হাজার পাঁচশ টাকা, নাহার বেগমকে প্রতিদিন তিন হাজার টাকা, রায়হানকে তিন হাজার টাকসহ প্রতিদিন ৭/৮ হাজার সুদ দিতে হত। তা শোধ করতে না পেরে হতাশ হয়ে পড়ে বিষ পান করে আত্মহত্যা করেছে।  

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, আত্মহত্যাকারী কালা সেরনিয়াবাতের ছেলে রাজন সেরনিয়াবাত বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে তথ্যানুসন্ধান চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ