ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • আখ মাড়াইয়ের যন্ত্রে আটকে ক্ষতবিক্ষত রস বিক্রেতার হাত

    আখ মাড়াইয়ের যন্ত্রে আটকে ক্ষতবিক্ষত রস বিক্রেতার হাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর সদর রোডে আখ মাড়াইয়ের যন্ত্রে আটকে যাওয়া রস বিক্রেতার হাত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৭ জুন) দুপুরে আহত অবস্থায় রস বিক্রেতা স্বপনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিনে আখ দিয়ে রস বের করার সময় স্বপনের হাত ঢুকে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।

    উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক বেলাল আহমেদ জানান, রস বিক্রেতার ডান হাতের বাহু পর্যন্ত মেশিনের মধ্যে ঢুকে ক্ষত-বিক্ষত হয়। যন্ত্রাংশ দিয়ে যন্ত্র খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতের ওপরের দিকের চামড়া ও মাংস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাড়ের কোনও ক্ষতি হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ