ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • ক্যাডেটদের উচিত সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখা: সেনাপ্রধান

    ক্যাডেটদের উচিত সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখা: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাডেটদের নিজেদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি ক্যাডেটদের আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

    সোমবার দুপুরে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। পরে কলেজ মাঠে একটি গাছের চারা রোপণ করেন সেনা প্রধান।

    এসময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তারই ধারাবাহিকতায় দেশের ১২টি ক্যাডেট কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেট হাউস সেই উন্নয়ন পরিকল্পনার একটি অংশ।

    সেনাপ্রধান বলেন, ‘ক্যাডেট কলেজগুলো জাতির আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে চলছে। এখানকার পাঠ শেষে ক্যাডেটরা দেশে-বিদেশে কৃতিত্বের সাথে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। সামরিক-বেসামরিক প্রশাসনে প্রাক্তন ক্যাডেটদের নিষ্ঠা ও দক্ষতা ভ‚য়সী প্রশংসা অর্জন করেছে।

    তিনি বলেন, ‘বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেটরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চলেছে। শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম উভয় ক্ষেত্রেই বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেটরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।

    ক্যাডেট কলেজের উন্নয়নের নানা দিক তুলে ধরে সেনা প্রধান বলেন, ‘বরিশাল ক্যাডেট কলেজে নব-নির্মিত ক্যাডেট হাউজ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশ এবং লালনে ইতিবাচক ভ‚মিকা পালন করবে। ক্যাডেটদের আবাসিক সুবিধাসমূহের এরূপ আধুনিকায়ন ও সময়োপযোগিকরণ নিঃসন্দেহে একটি বৃহৎ আকারের কর্মযজ্ঞ। নতুন হাউস তাদের কলেজে অবস্থানকালীন সময়কালকে আরও কার্যকর ও উপযোগী করে তুলবে বলে আশাবাদী সেনা প্রধান।

    অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ এবং বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    ক্যাডেট কলেজ সূত্র জানিয়েছে, ‘বরিশাল ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় অবস্থিত বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে ৪২ কোটি টাকা ব্যায়ে ছয়তলার ওপর তিনতলা তিনটি ক্যাডেট হাউস নির্মিত হয়েছে। প্রতিটি হাউসে ৬০টি করে কক্ষে ১১৬ জন করে ক্যাডেট অবস্থান করতে পারবেন।

    এছাড়া সেখানে ক্যাডেটরা পাবেন প্রশস্ত ডর্ম, বারান্দা, কমনরুম, অত্যাধুনিক ফিটিংস ওয়াশরুম, গিজার এবং ওয়াশিং মেশিনসহ অন্যান্য আবাসিক সুবিধা। ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি পেলে ওই ভবনগুলো ছয়তলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ