কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা

বরিশালের আগৈলঝাড়ায় কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, ডা. সমীরণ হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু ও গোলাম মোস্তফা সরদার প্রমুখ।
এইচকেআর