ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • আগৈলঝাড়ায় টাস্কফোর্স কমিটির সভা 

    আগৈলঝাড়ায় টাস্কফোর্স কমিটির সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন ঘোষণার লক্ষে গৃহহীন ও ভূমিহীন যাচাই-বাছাই টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু ও গোলাম মোস্তফা সরদার প্রমুখ।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে যাদের জায়গা, বাড়ি নেই এমন লোকদের জমি দিয়ে ঘর দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। উপজেলার ৫টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের নিকট থেকে আবেদনের ভিত্তিতে যাছাই-বাঁচাই করে ঘর দেয়া হচ্ছে। 

    ইউএনও আরও জানান, আবেদন যাছাই-বাঁচাই করে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করার আগে আবারও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিহীন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ