ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • বরিশালে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

    বরিশালে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ দেওয়ার নামে টাকা দাবি করে ফোন করছে একটি প্রতারক চক্র। 

    সোমবার সকালে ওই প্রতারকচক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে ফোন করে টাকা দাবি করে।

    এ ঘটনায় সোমবার সকালেই সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল চন্দ্র শীল তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ইউএনও বাকেরগঞ্জ সজল’ থেকে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন। 

    এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া তিনি এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় মৌখিকভাবে জানিয়েছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, আজ (সোমবার) সকালে কয়েকজন প্রধান শিক্ষক তাকে ফোন করার বিষয়টি জানান। এর পর তিনি নিশ্চিত হন যে, তার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ