ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরআই) উদ্ভাবিত আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার।

    বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। 

    বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শহিদুল ইসলাম, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কর্মসূচি পরিচালক ড. মাহবুবুর রহমান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিউদ্দিন ও মাহবুবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে ডিএই, এনজিও এবং অন্যান্য সংস্থার মাঠ পর্যায়ে ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ