ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার

    ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সোমবার (২৭ জুন) সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন। তিনি বলেন, সকালে কিছু মোটরসাইকেল আরোহী টোল প্লাজায় জড়ো হয়। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে একটি ফেরিতে করে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়।

    এর আগে রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ