ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • হিজলায় প্রধান সড়ক কেটে কালভার্ট নির্মান,জনমনে ক্ষোভ

    হিজলায় প্রধান সড়ক কেটে কালভার্ট নির্মান,জনমনে ক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় প্রধান সড়ক কেটে কালভার্ট নির্মান করছে রোড এন্ড হাইওয়ে। এ নিয়ে সাধারন জনগনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

    সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাংলা বাজার থেকে ১ কিলোমিটার দূরে গডি হাওলাদার বাড়ি সংলগ্ন রোডস এন্ড হাইওয়ে একটি কালভার্ট নির্মান কাজ করছে। যেখানে কালভার্টটি নির্মান করছে তার দুই পাশে রয়েছে দুটি কালভার্ট।

    বর্তমানে যে কালভার্টটি নির্মান করছে তার ১০ হাত দক্ষিনে রয়েছে একটি কালভার্ট এবং ২ শত মিটার উত্তরে রয়েছে আরেকটি কালভার্ট। 

    জানাযায় ২ মিটার ৭ ফুটের কালভার্ট নির্মান করার জন্য রোডস এন্ড হাইওয়ে ১ কোটি ২৬ লক্ষ টাকা প্রকপ্ল ব্যায় ধরা হয়েছে। হাসান টেকনো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কালভার্ট নির্মানের জন্য দেওয়া হয়েছে। কালভার্ট নির্মান ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সুমন বলেন আমরা কাজ করতে আসছি। আমাদের কিছু করার নেই। দুই পাশে কালভার্ট থাকার পরে এটি নির্মান করা সরকারের অর্থ অপচয়। 

    স্থানীয় হুমায়ুন মোল্লা কবির হাওলাদার জানায় , বিলের পানি নিষ্কাষনের জন্য দুই পাশে দুটি কালভার্ট রয়েছে। অথচ সরকারের টাকা লুটপাট করার উদেশ্যে ১০ হাতের মাথায় আরেকটি কালভার্ট নির্মান করছে। 

    বরিশাল রোডস এ্ন্ড হাইওয়ের উপসহকারী প্রকৌশলী রফিক জানায় স্থানীয় এক নেতার নিদের্শে কালভার্টটি নির্মান করা হচ্ছে।এছাড়া ১০ হাত দূরত্বে যে কালভার্ট রয়েছে তার প্রবেশ মুখ বন্ধ করে রাখা হয়েছে। 

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানায়, অপ্রয়োজনীয় কালভার্ট নির্মান করে অর্থ ব্যায় করার কোনো মানে হয় না। এ বিষয়ে রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তাদের জন্য যোগায়োগ করবো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ