ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • সামনে কোরবানি, আমতলীতে প্রস্তুত ৮ হাজার পশু

    সামনে কোরবানি, আমতলীতে প্রস্তুত ৮ হাজার পশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে কোরবানির  ঈদকে সামনে রেখে খামার ও গৃহস্থ পরিবারগুলোয় বহুসংখ্যক ষাঁড়, গরু, ছাগল ও ভেড়া লালন-পালন করেছে। দিন যেতেই পালিত পশুর খাদ্যের যোগান রাড়াচ্ছে তারা। বিগত বছরগুলোর মতো এবারেও আমতলীর  বিভিন্ন এলাকার গোখামারগুলোয় বহুসংখ্যক বড়-ছোটো পশু পালন করছেন অনেকে।

    উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে আমতলী উপজেলায় মোট ৮ হাজার ৪১ জন গরু, ছাগল ও ভেড়ার খামারি আছেন। খামারগুলোয় প্রায় ৬৭ হাজার ৭ শত ১২পশু লালন-পালন করা হচ্ছে। এর মধ্যে কোরবানি ঈদকে সামনে রেখে ৮ হাজার ২ শত ১৬  টি পশু প্রস্তুত করছেন তারা।

    আমতলীর বিভিন্ন এলাকায় সরেজমিনে একাধিক খামারে গিয়ে দেখা গেছে পালিত ষাঁড়, গরুগুলো সবই দেশীয় জাতের। এদিকে বেশ ক'জন খামারি ও গৃহস্থ পরিবার থেকে জানানো হয়, কোরবানিকে সামনে রেখে ষাঁড় লালন-পালনে এবারে খরচ অনেক বেশি পড়ছে। 

    দেশীয় জাতের মাঝারি মাপের তিনটি ষাঁড় পালনকারী ফারুক বলেন, এখন পুরোদমে খাদ্যের যোগান দিচ্ছেন।

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ নাজমুল ইসলাম জানান, আমতলী খামার মালিক ও গৃহস্থরা কোরবানি ঈদকে সামনে রেখে পালিত পশুর প্রায় সবই দেশীয় জাতের। এরইমধ্যে খামারিরা আরো বেশি মোটা-তাজাকরণে খাদ্যের যোগান বাড়িয়ে দিয়েছেন। তার বিভাগ থেকে বিভিন্ন এলাকায় খামারে ও গৃহস্থ পরিবারের গিয়ে প্রযোজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমতলী উপজেলায় এ বছর ৭ হাজার ৮ শত ২৫ পশুর চাহিদা রয়েছে । কিন্তু কোরবানীর জন্য প্রস্তুত  করা হচ্ছে ৮ হাজার ২ শত ১৬টি পশু।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ