ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 
  • মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭০

    মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেপ্তারর করেছে। রোববার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৯ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ১১.৫ গ্রাম হেরোইন ও ৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

    গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ