ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোগবুলের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ব্যাক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

    আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে ৩ আরোহী গোয়ালন্দ থেকে দৌলতদিয়া যাচ্ছিলেন। আর ট্রাকটি দৌলতদিয়া থেকে গোয়ালন্দের দিকে যাচ্ছিল। মকবুলের দোকান এলাকায় পৌঁছালে ট্রাকের নিচে পড়েন মোটরসাইকেলের আরোহীরা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

    দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ