ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • আমতলীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর

    আমতলীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলা টিয়াখালী গ্রামে রবিবার রাতে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে মারধর করেছে  ছেলে। আহত বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাবা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    আমতলী থানা সূত্রে  জানা যায় , উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকির গত ৫/৬ বছর ধরে মাদক সেবন করে আসছে। রবিবার রাতে ছেলে সবুজ ফকির বাবার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা চায়। বাবা এ টাকা দিতে অস্বীকার করেন। 

    টাকা না দেওয়ায় বাবা হাফেজ ফকিরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখমন্ডল ও পা থেতলে দিয়েছেন। আহত বাবা হাফেজ ফকিরকে স্থানীয়রা  উদ্ধার করে রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনার বিচার চেয়ে  বাবা হাফেজ ফকির আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সোমবার সকালে পুলিশ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত  পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ