সাংবাদিক মিনারের নানির মৃত্যুতে শোক

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য জিয়াউল করিম মিনার এর নানি ও মরহুম আব্দুর রশিদ সরদারের সহধর্মিনী নগরীর কাউনিয়া ক্লাব রোড নিবাসী দেলোয়ারা বেগম (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সভাপতি নজরুল বিশ্বাস সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আগামীকাল শনিবার কাউনিয়া ক্লাব রোড মসজিদে সকাল ১০ টায় মরহুমার জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
এইচকেআর