ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম
  • বরিশালে অর্ধেকে নেমেছে করোনা শনাক্তের হার

    বরিশালে অর্ধেকে নেমেছে করোনা শনাক্তের হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনের ব্যবধানে অর্ধেকে নেমেছে। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৪৪.৪৪ শতাংশ। শুক্রবার সেই হার ২০ শতাংশে নেমেছে।

    আজ শুক্রবারের রিপোর্টে ৩০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

    এর আগে বুধবার ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ৩০.৭৬ ভাগ, সোমবার ৬.২৫ ভাগ এবং গত রবিবার ৯.০৯ ভাগ করোনা শনাক্ত হয়।
    গত এপ্রিলের পর ১৯ জুন (রবিবার) থেকে ফের করোনা শনাক্ত হচ্ছে মেডিকেল কলেজটির পিসিআর ল্যাবে।

    এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত মধ্য এপ্রিলের পর ১৯ জুন ভর্তি হওয়া এক নারী রোগী চিকিৎসাধীন রয়েছেন এখনও। নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা নেগেটিভ হলেও চিকিৎসকদের সন্দেহ তিনি করোনায় আক্রান্ত। 

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে ৬ হাজার ১শ’ ৯৭ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলো পজেটিভ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ