ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম
  • মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে কলেজছাত্র নিহত

    মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে কলেজছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইমন সরদার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

    এতে আহত হয়েছেন দুই জন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজিহার-বাশাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

    ইমন গৌরনদী উপজেলার বেজগাতি এলাকার শাহিন সরদারের ছেলে এবং আগৈলঝাড়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

    আহতরা হলেন , উপজেলার বাশাইল গ্রামের মৃত আবুল কালাম আজাদ হাওলাদারের ছেলে তালেব সরদার এবং একই গ্রামের মনির হাওলাদারের ছেলে চয়ন হাওরাদার। তারাও একই কলেজের ছাত্র। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, রাতে বিপরীতগামী অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন মারা যান। এতে তার দুই বন্ধু আহত হন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ