ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • আমতলীতে নকল পিলারসহ ৩ প্রতারক গ্রেফতার

    আমতলীতে নকল পিলারসহ ৩ প্রতারক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  নকল পিলারসহ ৩ প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে  র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ।  সোমবার  দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে একটি পরিত্যক্ত বাসা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃরা হলো  তালতলী উপজেলার পঞ্চাকোড়ালিয়া গ্রামের মৃত আঃ মালেক প্যাদা পুত্র মোঃ আল আমিন প্যাদা (২৭), আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত আইজ উদ্দিন মোল্লার ছেলে নূরআলম মোল্লা (৬৫), ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আজাহার হাওলাদারের ছেলে  মোঃ জামাল হাওলাদারকে (৪৫) । 

    এ সময় আটককৃতদের কাছ থেকে বৃটিশ আমলের ম্যাগনেটিক (নকল) পিলার ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট (নকল) পিলার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। 

    কথিত আছে এই পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যা তৈরি করা হয়েছে বৃটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে “১৮১৮”। প্রচলিত আছে একটি পিলারের মূল্য অর্ধকোটি টাকার উপরে। 

    এই প্রতারক চক্র দেশের বিভিন্ন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে। হ্যান্ড গ্লাভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে প্রমান করার চেষ্টা করে এটি অনেক ক্ষমতা সম্পন্ন। 

    আসলে এটি একটি ধাতবদ্রব্য মাত্র যার কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন এবং সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ। আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

    এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, র‌্যাব আটক ৩ প্রতারককে আলামতসহ থানায় হস্তান্তর করছে। তাদের বির”দ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ