গৌরনদীতে টিসিবির পন্য বিক্রির কার্যক্রমের উদ্ধোধন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বরিশালের গৌরনদীতে ট্রেডিংকর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রির কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে টরকী বন্দরে পন্য বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং পরিবেশক শিশির কুমার কুন্ড।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ১৩ হাজার ৭৮১টি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৈল, চিনি ও মশুরের ডাল ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। শুক্রবার পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে ৬৬১ জন সুবিধাভোগীর মাঝে প্রতিজনকে ২লিটার সয়াবিন তৈল, ২কেজি মশুরের ডাল ও ১ কেজি চিনি বিক্রি করা হয়।
এএজে