নকল ও ভেজাল সার, কীটনাশকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে কর্মশালা
নকল ও ভেজাল সার, কীটনাশকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর বগুড়া রোডস্থ খামার বাড়ীতে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর পৃষ্ঠাপোষকতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী বরিশাল এর উপ পরিচালক মো. হারুন অর রশীদ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক (উদ্যান) মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।
সিনজেনটা বাংলাদেশ লি: এর বরিশাল ইউনিট অফিসার মো. ফরহাদ হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার ও মো. ইসতিয়াক শাহরিয়ার।
এতে ২০জন সার ও কীটনাশক ব্যবসায়ী এবং বরিশাল জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করেন ।
এতে বক্তারা বলেন, নকল ও ভেজাল সার , কীটনাশক বন্ধে শুধু আইন নয় জনসচেতনতা সৃষ্টি করার জরুরী। নকল ও ভেজাল কৃষি পন্য শুধু কৃষি নয় মানবদেহে ও জীববৈচিত্রের জন্যও মারাক্তক হুমকী।
এএজে