আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মিলাদ কর্মসূচি পালন করে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও সকল শহীদদের স্মরনে একমিনিট নীরবতা পালন শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
আলোচনা সভা ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ পাঁচ ইউনিয়নের দলীয় সভাপতি সাধারন সম্পাদকসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এইচকেআর