ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম
  • বরিশালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির ভূমিকা শীর্ষক সেমিনার

    বরিশালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির ভূমিকা শীর্ষক সেমিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বরিশাল অঞ্চলের কৃষির ভূমিকা : বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউটের (বারটান) করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর উপকন্ঠ মহাবাজ এলাকার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে তাদের নিজস্ব হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

    বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ স্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত্ব। 

    অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহাবুব রব্বানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর রশিদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান সহ অন্যান্যরা। 

    সেমিনারে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিরা আগামীতে পুষ্টিগুন সমৃদ্ধ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ