ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সাবেক এম.এন এ অ্যাড. গোলাম আহাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

    সাবেক এম.এন এ অ্যাড. গোলাম আহাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর পিতা জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য (এম.এন.এ) অ্যাডভোকেট গোলাম আহাদ চৌধুরী’র ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ।

     

    ১৯৯৪ সালের ২৪ মে দুনিয়ার মায়া কাটিয়ে পরকালে বিদায় নেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে বরাবরের ন্যায় এবারও পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

     

    আজ সোমবার (২৪ মে) বাদ আসর বরিশাল নগরীর বগুরা রোডস্থ অপসোনিন জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের জ্যেষ্ঠপুত্র অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

     

    জানা গেছে, ‘মরহুম অ্যাডভোকেট গোলাম আহাদ চৌধুরী ১৯৫২ সালের মহান মাতৃভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ আন্দোলনের অগ্রভাগের সৈনিক ছিলেন। আন্দোলন করতে গিয়ে কারাবরণও করতে হয়েছে তাঁকে।

     

    এছাড়া তিনি, ছিলেন বরিশালের আইন শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল ‘ল’ কলেজের প্রাক্তন শিক্ষক। পাশাপাশি জাতীয় পরিষদের সদস্য (এম.এন.এ) পদে পটুয়াখালী, বাকেরগঞ্জ, নলছিটি, মির্জাগঞ্জ এবং বাউফলসহ সাটি ইউনিয়নে নির্বাচন করেন এবং এম.এন.এ নির্বাচিত হন তৎকালিন এই বিশিষ্ট রাজনীতিবিদ।

     

    সবশেষ ১৯৯৪ সালের ২৪ মে দুনিয়ার মায়া কাটিয়ে পরোকালে বিদায় নেন তিনি। মৃত্যুকালে তিনি ছয় পুত্র এবং দুই কন্যা সন্তান রয়েছেন। এরা হলেন বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা গোলাম আব্বাস চৌধুরী দুলাল, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী হেলাল, গোলাম আহসান চৌধুরী বেলাল, স্কটল্যান্ডের প্রবাসী  আশিক চৌধুরী সৈবাল এবং অপরজন মিরাজ।

     

    তাঁর দুই কন্যা’র মধ্যে একজন অ্যামেরিকা প্রবাসী। অপরজন ঢাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন। প্রয়াত এ বিশিষ্টজন গোলাম আহাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের কাছে তাঁর রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ