ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় সমবায় কর্মকর্তা নিহত

বাবুগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় সমবায় কর্মকর্তা নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে ফ্রেস কোম্পানির কাভার্ড ভ্যান চাপায় মো. ইউনুস শেখ (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত নগর কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার মগরপারা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। তিনি মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মুলাদী সমবায় কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলেন ইউনুস । এসময় অমৃত নগর কারখানার সামনে  বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেন। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ফ্রেস কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ