সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জ্যৈষ্ঠের ফল বিতরণ

বরিশালে সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জ্যৈষ্ঠের ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসন এর আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণের হল রুমে সরকারি শিশু পরিবারসমূহের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জ্যৈষ্ঠের ফল বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পলাশ দেবনাথ, জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার মো. মুশফিকুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয় এর প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সরকারি শিশু নিবাসী দের মাঝে জ্যৈষ্ঠের পাকা ফল আম ও কাঁঠাল বিতরণ করেন। পরে নিবাসী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এএজে