ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনায় রেফারেল পদ্ধতি প্রশিক্ষণ

আগৈলঝাড়ায় স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনায় রেফারেল পদ্ধতি প্রশিক্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপজেলা ও তদনিন্ম পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনায় বরিশালের আগৈলঝাড়ায় রেফারেল পদ্ধতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ্ কেয়ার (ইউএইচসি)এর আয়োজনে অনুষ্ঠিত রেফারেল পদ্ধতি প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. সমীরণ হালদার।

এসময় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো.মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. জাকির হোসেন, অনুপম রায়, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, রেফারেল পদ্ধতি প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার, উপ-কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, এমটি ইপিআই, টিএলসিএ, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, অফিস সহকারী, ষ্টোকিপারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ