আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়ন বিষয়ে কর্মশালা

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়ন বিষয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সংবেদনশীলকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়ন বিষয়ে কর্মশালা বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল, আস্কর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রিয়লাল বাড়ৈ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মন্নান, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন অধিকারী, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী, সাংবাদিক এফএম নাজমুল রিপন, স্বপন দাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, প্রকল্প সুপারভাইজার সন্ধ্যা হালদারসহ প্রমুখ।
পরে উপজেলার প্রায় ৩০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও ৯০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার সেরাল গ্রামের প্রতিবন্ধী আউয়াল সেরনিয়াবাতের মেয়ে হালিমা আক্তারের হাতে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এইচকেআর