ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সিলেটে পাঁচ দিনে ৯ জনের মৃত্যু

    সিলেটে পাঁচ দিনে ৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্যা, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেটে গত ৫ দিনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    এ ছাড়া, বন্যায় নানাভাবে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কমপক্ষে ৮ জন ভর্তি আছেন।

    মৃতদের মধ্যে সিলেট নগরীর রায়নগর এলাকায় গত শনিবার যুবলীগ নেতা টিটু চৌধুরী মারা যান। কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। বিশ্বনাথ উপজেলায় এক বছর বয়সী শিশু নৌকা থেকে পড়ে স্রোতে ভেসে গেছে।

    সুনামগঞ্জের ছাতকে বন্যার পানির স্রোতে ৫ জন ভেসে গেছেন। ছাতকের স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিককে উদ্ধৃত করে ডা. হিমাংশু লাল রায় আজ সকালে এ তথ্য জানিয়েছেন। একই জেলায় আরও ২ জন বজ্রপাতে মারা গেছেন।

    ডা. হিমাংশু বলেন, 'গত ১৫ জুন বন্যা শুরুর পর থেকে সুনামগঞ্জের একটি ছাড়া আর কোনো উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অধিকাংশ এলাকার সংবাদ আমাদের কাছে নেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ