ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চায়ের সঙ্গে বিস্কুট খেলে হার্টের ক্ষতি

    চায়ের সঙ্গে বিস্কুট খেলে হার্টের ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চায়ের নাম বললে তার সঙ্গে সঙ্গে চলে আসে বিস্কুটের নাম। চায়ে চুবিয়ে বিস্কুট খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। বাড়িতে অতিথি আপ্যায়নে চায়ের ট্রেতে আসে বিস্কুটও। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে চা আর বিস্কুট একসঙ্গে খেলে তা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে?

    বিশেষজ্ঞরা বলছেন, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া একদমই নিরাপদ নয়। আপনার এই সাধারণ অভ্যাস ডেকে আনছে বড় ধরনের বিপদ। তাই খেতে যতই ভালো লাগুক, চা আর বিস্কুট একসঙ্গে খাবেন না। চায়ের সঙ্গে বিস্কুট খেলে নানা ধরনের ক্ষতি হতে পারে। তার মধ্যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া, হার্ট অ্যাটাকের মতো সমস্যার ঝুঁকিও রয়েছে। জেনে নিন চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অপকারিতা-

    হার্টের ক্ষতি করে
    একটু খেয়াল করলেই দেখতে পাবেন বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয়েছে পাম তেল। এই তেল হার্টের ক্ষতির কারণ হতে পারে। সেইসঙ্গে সব ধরনের বিস্কুটের মূল উপকরণ থাকে ময়দা। ময়দায় থাকে গ্লুটেন, বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস, যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। সেইসঙ্গে বাড়ায় হার্টের সমস্যার ঝুঁকিও।

    প্রিজারভেটিভ ও সোডিয়াম
    বেশিরভাগ বিস্কুটেই থাকে অতিরিক্ত প্রিজারভেটিভ ও সোডিয়াম। সোডিয়াম আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এটি অতিরিক্ত মাত্রায় হলে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে দেখা দিতে পারে কিডনির সমস্যা। তাই এ ধরনের ঝুঁকি এড়াতে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া বন্ধ করুন।

    অতিরিক্ত খাওয়া
    আপনি যখন বিস্কুট খেতে শুরু করেন, খুব সহজেই কিন্তু এটি থামানো যায় না। এর কারণ হলো বিস্কুট খাওয়ার ফলে আমাদের মস্তিকে তৈরি হয় কোকেন ও মরফিন। এটি এক ধরনের আনন্দের সৃষ্টি করে। যে কারণে অতিরিক্ত বিস্কুট খাওয়া হয়ে যায়। অতিরিক্ত খাবার গ্রহণ মানে অতিরিক্ত ওজনের ভয়। এছাড়া এটি সমস্যা সৃষ্টি করতে পারে হজম প্রক্রিয়ায়ও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ