ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • বানারীপাড়ায় বজ্রপাতে জেলে নিখোঁজ

    বানারীপাড়ায় বজ্রপাতে জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে রিয়াজ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। বরিশাল ও বানারীপাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরীরা বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও রিয়াজের সন্ধান পাননি।

    জানা গেছে, গতকাল রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বজ্রসহ ঝড় বৃষ্টির মধ্যে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের  বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ ও একই এলাকার ইব্রাহিমের ছেলে সিফাত (১৫) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে তারা দুজন আহত হয়ে নদীতে পড়ে যায় । অপর জেলেদের সহায়তায়
    স্থানীয়রা সিফাতকে উদ্ধার করতে পারলেও রিয়াজ নিখোঁজ রয়েছে।

    খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসে একনাগারে প্রায় ৪ ঘন্টা  চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। সোমবার (২০ জুন) সকালে তারা পুনরায় উদ্ধার চেষ্টা চালাবেন বলে অভিযানকালীন তাদের সঙ্গে থাকা স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান।। এদিকে নিখোঁজ রিয়াজের পরিবারে শোকের মাতম বইছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ