ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত    সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
  • মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

    মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে।

    রোববার (১৯ জুন) বিকেলে সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে উদ্ধারের জন্য বানারীপাড়া ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের টিম নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

    বানারীপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, নিখোঁজ জেলের নাম মো. রিয়াজ। সে সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে।

    বানারীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল হোসেন বলেন, বিকেলে সন্ধ্যা নদীতে রিয়াজ ও তার সাথে একজন মাছ ধরতে নামে। সে সময় আকাশে প্রচন্ড বজ্রপাত হলে তারা দুজন নদীতে পড়ে যায়। পরে একজনকে স্থানীয়রা উদ্ধার করলেও রিয়াজ এখনো নিখোঁজ রয়েছে।

    তিনি আরও বলেন, খবর পেয়ে বিকেল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধ্যান না পাওয়ায় আপাতত উদ্ধার অভিযান সমাপ্ত রাখা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ