ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

    কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
    কিশোর গ্যাংয়ের [প্রতীকী ছবি]
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। তারা স্থানীয় ‘পাটালি’ ও ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের সদস্য বলে দাবি র‌্যাবের।

    গ্রেফতার সদস্যদের মধ্যে তিন জন শরিফুল ইসলাম পিয়াল (২২), আলী হোসেন (১৯) ও চাঁন মিয়া (১৯) বয়সে বড় হলেও কিশোর গ্রুপে সক্রিয় ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তারা। র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা ও শহিদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় পৃথক অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও চারটি চাকু পাওয়া গেছে।

    তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার হওয়া এই কিশোর অপরাধীরা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।

    তিনি জানান, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। ঐ কর্মকর্তার দাবি, কিশোর অপরাধীরা গ্রেফতারের পরে স্বীকার করেছে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ