বরিশালে দেড় কেজি গাঁজাসহ আটক ১

বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুন) রাত ১১ টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রাজীব গাজী চরকাউয়ার ৮নং ওয়ার্ড কর্ণকাঠি এলাকার বাসিন্দা । রবিবার (১৯জুন) দুপুড়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করছেনে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১ টায় এসআই সামসুল ইসলাম ও এসআই সজল সাহা চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকায় মাদক কারবারি রাজীব গাজীর বাসায় অভিযান চালায়। এসময় তার বসত ঘর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজীব গাজীকে আটক করা হয়।
বিএমপির বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, এঘটনায় বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এইচকেআর