ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম!

    চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে জয়পুরহাটগামী একতা এক্সপ্রেসে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শনিবার বিকালে ট্রেনের ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের জেসমিন বেগম (২৬) নামের এক যাত্রী চলন্ত ট্রেনে সন্তান প্রসব করেন বলে জয়পুরহাট রেল স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান।

    জেসমিন জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট-নানাহার গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।

    বর্তমানে নবজাতক ও মা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে মা ও শিশুকে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

    জানা গেছে, চলন্ত ট্রেনে জেসমিন বেগমের প্রসব ব্যাথা ওঠে। পরে বিষয়টি ট্রেনে অবস্থানকারী রেল পুলিশের এসআই মিজানুর রহমানকে জানানো হয়। তিনি তখনই ওই ট্রেনের কয়েক জন নারীকে দিয়ে ওই কামরায় কাপড় দিয়ে ঘিরে কৃত্রিম প্রসব কক্ষ তৈরি করে দেন।

    এছাড়া বিষয়টি জানার পর একই ট্রেনের যাত্রী রাফসানজানী নামের এক চিকিৎসক চিকিৎসা সেবাসহ প্রসব কাজের তদারকি করেন। স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে জয়পুরহাটে ট্রেনটি বিরতি দেওয়ার সঙ্গে সঙ্গে জেসমিনকে হুইল চেয়ারে করে নামিয়ে হাসপাতালে পাঠানো হয় বলে স্টেশন মাস্টার জানান।

    এ বিষয়ে স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিন বেগমের স্বামী তহিদুল আনসার বাহিনীতে চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। জেসমিনও ঢাকায় থাকেন স্বামীর সঙ্গে। জেসমিনের প্রসবের তারিখ ছিল আরও সাতদিন পরে। তিনি সকালে স্বামীর সঙ্গে ঢাকার কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর একতা ট্রেনে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে ঈশ্বরদী আসার পর এ ঘটনা ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ